| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহের মধ্যে শেষের ঘোষণা ট্রাম্পের

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 158991 বার পঠিত
ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহের মধ্যে শেষের ঘোষণা ট্রাম্পের

ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে বলে আমি আশা করছি।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যতামূলক নয়। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে,যোগ করেন তিনি।

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, এবং সেই লক্ষ্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তার ভাষায়, তাদের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই।

তবে এই ঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র : আল-জাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪