| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ায় বিমান বিধ্বস্ত নিহত ২৯

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 29945 বার পঠিত
রাশিয়ায় বিমান বিধ্বস্ত নিহত ২৯

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার (১ এপ্রিল) সকালে রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হলে বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, “মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টায় একটি এএন-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়। বিমানটি ক্রিমিয়ায়  পূর্বনির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড্ডয়ন করছিল।” 

প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আরআইএ। এএন-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০ এর দশক থেকে চলছে। সাধারণত এগুলো মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। ২০২২ সালে এ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারান। তারও আগে ২০২০ সালে আরেকটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যান বিমানটিতে থাকা এক যাত্রী। 

এদিকে দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর এএন-২৬ বিধ্বস্ত হয়ে পাঁচজনরুশ নাগরিকসহ মোট আটজন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে এএন-২৬ এর আরেকটি বিমান আইভরি কোস্টে বিধব্স্ত হয়ে ১০ জন প্রাণ হারান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪