ইরাকের রাজধানী বাগদাদে শেলি কেটিলসন নামে এক মার্কিন সাংবাদিক অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ইরাকের নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ ) সন্ধ্যায় শহরের একটি হোটেলের কাছে থেকে তাকে তুলে নেওয়া হয়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তির সঙ্গে ইরান-সমর্থিত গোষ্ঠী খতিব হিজবুল্লাহর সম্পর্ক থাকতে পারে।
মার্কিন সরকার জানিয়েছে, সাংবাদিকের নিরাপদ মুক্তির জন্য তারা ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
উল্লেখ্য, শেলি কেটিলসন আগে থেকেই হুমকির বিষয়ে সতর্কতা পেয়েছিলেন।
বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চলছে।