ইরানের নিরাপত্তা কাউন্সিল বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। বুধবার (০১ এপ্রিল) ঢাকায় ইরানের দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ ফেরত আনার বিষয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।
রাষ্ট্রদূত আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানোও প্রয়োজন। বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই অন্য ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করি।
ইরান-বাংলাদেশের এই সমঝোতার ফলে আটকে থাকা জাহাজগুলো শিগগিরই স্বাভাবিক পথ চলাচলে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।