| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

  • আপডেট টাইম: 01-04-2026 ইং
  • 157171 বার পঠিত
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (০১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবানের প্রশ্নে আলোচনা চললেও তা নিষ্পত্তি না হওয়ায় বিরোধী দল এই পদক্ষেপ নিয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচনের আগে সরকারি দল এবং বিরোধীদল মিলিতভাবে এ বিষয়ে একমত হলেও, নির্বাচনের পর প্রতিকার না পাওয়ায় তারা এবং দেশের জনগণ তাদের রায়ের প্রতিফলন দেখতে পারেনি।

সংসদ স্পিকার বিরোধীদলকে তাদের বক্তব্য শেষ করতে অনুরোধ করলেও, তারা নোটিশ ও প্রস্তাব সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে আপাতত সংসদ থেকে ওয়াকআউট করেন। 

বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, ‘মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য একটি নতুন নোটিশ আনা হয়েছে। এজন্য দুইটার প্রতিক্রিয়ায় আমরা সংসদ থেকে আপাতত ওয়াকআউট করছি।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪