ইরানের ড্রোন কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি পরিশোধনাগারে সরাসরি আঘাত হানায় সেখানে আগুন লেগেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) কুয়েতি রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা কুনা এ তথ্য জানিয়ে তাদের প্রতিবেদনে বলেছে,"মিনা আল-আহমাদি পরিশোধনাগারে শুক্রবার সকালে ড্রোন হামলায় সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যাওয়ায় উদ্ধারকারীরা আগুন নেভানোর কাজ করছেন বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন।”
বার্তাসংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, “কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, মিনা আল-আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে আজ শুক্রবার সকালে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন।”