| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 157376 বার পঠিত
পাকিস্তানে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি শুক্রবার এক্সে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল শনিবার থেকে এটি কার্যকর হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

এর আগে পাকিস্তানে আন্তর্জাতিক বাজারের প্রভাবের কারণে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বৃহস্পতিবার রাতের ঘোষণায় পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৪৫৮.৪০ রুপিতে (প্রায় ১.৬৪ ডলার) দাঁড়িয়েছে। ডিজেলের দামও ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৫২০.৩৫ রুপি (প্রায় ১.৮৬ ডলার) হয়েছে।

জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই সরকারকে এই দাম বৃদ্ধি করতে হয়েছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর প্রভাব কমাতে ইসলামাবাদে গণপরিবহন ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা, রেডিও পাকিস্তান

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪