ঈদযাত্রায় ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়ার অনুরোধ জানিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (৫ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলীয় নেতা বলেন, “ঈদুল ফিতরের সময়ে সড়ক ও নৌপথে অনেক মানুষের জীবন চলে গেছে। এর মধ্যে দুটি ঘটনা বিশেষভাবে হৃদয়বিদারক: কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ এবং ফেরিতে ওঠার সময় বাস ডুবি।” তিনি সংসদের সদস্যদের কাছে নিহতদের আত্মীয়-স্বজনদের জন্য দোয়া কামনা করার অনুরোধ জানান।
এরপর স্পিকার জানান, বিষয়টি বিবেচনা করা হবে। তবে দিনের কার্যসূচি অনুযায়ী, কার্যপ্রণালী বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
হাফিজ/ আয়না নিউজ