| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে চার জ্বালানিবাহী জাহাজ

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 24381 বার পঠিত
চট্টগ্রাম বন্দরে ভিড়েছে চার জ্বালানিবাহী জাহাজ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর-এ এসে পৌঁছেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি এবং গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ। সোমবার (৬ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে। বর্তমানে জাহাজগুলো থেকে দ্রুতগতিতে পণ্য খালাসের কার্যক্রম চলছে।

আগত জাহাজগুলোর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ (GAS CHALLENGER) ভারত থেকে এলপিজি নিয়ে গত ৩১ মার্চ বন্দরে পৌঁছায়। বর্তমানে এটি ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে।

মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ (SHAN GANG FA XIAN) জাহাজটি ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে DOJ/6 জেটিতে অবস্থান করছে এবং আগামী ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ (COOL VOYAGER) জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। বর্তমানে এটি এফএসআরইউ-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ (GAS JOURNEY) জাহাজটিও ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে। এটি বর্তমানে CERLIE এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের পণ্য খালাস সম্পন্ন হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪