| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাসা গ্রুপের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 150328 বার পঠিত
নাসা গ্রুপের  শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অবরোধে অংশ নিয়ে বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।

অবরোধ ও বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে শতশত যাত্রী ও চালকরা তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন। 

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, শ্রমিকরা দীর্ঘ সময় ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। সেখানে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। 


এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪