বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।
সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত কয়েকবছর ধরে পদটি ফাঁকা ছিল।
এফ এ / আয়না টিভি