| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র 'পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়' অর্জন করেছে: ট্রাম্প

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 22151 বার পঠিত
যুক্তরাষ্ট্র 'পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়' অর্জন করেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির ফলে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানও যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে। ইউরেনিয়ামের ব্যবস্থাপনা সম্পর্কিত বিস্তারিত না দিয়ে ট্রাম্প বলেন, সবকিছুই পুরোপুরি সমাধান করা হবে, নাহলে আমি এই চুক্তিতে যেতাম না

উল্লেখযোগ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর নরক নামিয়ে আনার হুমকি-ধমকি দিয়ে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে অন্তত দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি স্থগিত করতে সম্মত হয়েছেন। তবে তিনি একটি শর্তও যুক্ত করেছেন—ইরানকে সম্পূর্ণ ও নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে, নাহলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪