| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি শুরু

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 148775 বার পঠিত
পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রি শুরু

রাজধানীর দুটি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এ উদ্যোগে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী 

এ কথা বলেন।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে আমরা দুটি ফিলিং স্টেশনে কাজ শুরু করেছি – একটি আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশন, আরেকটি তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। ইতিমধ্যেই প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের ধারণা, রেজিস্ট্রেশনকারীর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, এই কাজটি ধাপে ধাপে করা হবে। আমরা মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য প্রথমে দুটি স্টেশনে শুরু করেছি। আশা করি, ধীরে ধীরে পুরো ঢাকা শহরকে এই ব্যবস্থার আওতায় আনা যাবে। পরবর্তীতে দেশের অন্যান্য অঞ্চলেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি বিক্রির এই উদ্যোগে যানজট ও জ্বালানি সংকট কমাতে সহায়তা করার আশা প্রকাশ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪