| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 19352 বার পঠিত
রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা

রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। গত কয়েকদিনের তুলনায় প্রায় প্রতিটি সবজিই এখন বেশি দামে বিক্রি হচ্ছে, ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও ভোগান্তি।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ও করলা ১০০ টাকা করে। এছাড়া মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৮০ টাকা এবং পটল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা। বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, সজিনা ৮০ থেকে ১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

মোহাম্মদপুর কৃষি বাজারে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী কামাল হোসেন বলেন, আজ বাজারে এসে দেখি সব ধরনের সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে যেগুলো কিনেছি, এখন তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। কয়েকদিন ধরেই এমন অবস্থা চলছে।

বিক্রেতারা বলছেন, জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আফজাল হোসেন মৃধা জানান, পাইকারি বাজারেই সবজির দাম বেশি পড়ছে। এছাড়া অনেক সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে, যা দাম বৃদ্ধির আরেকটি কারণ।

তিনি আরও বলেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে দাম আবার কমে আসার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধি এই দুইয়ের প্রভাবে রাজধানীর সবজি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪