মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। চলতি সপ্তাহান্তে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানি প্রতিনিধি দল এখনো তেহরান ত্যাগ করেনি।
মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের সিনিয়র ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয়।
আসলানি বলেন, ইরানি প্রতিনিধি দল এখনো তেহরান থেকে রওনা দেয়নি। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যতক্ষণ লেবাননে হামলা চলবে, ততক্ষণ ইসলামাবাদে কোনো আলোচনা হবে না।
বিশ্লেষকদের মতে, লেবাননের চলমান পরিস্থিতি এই কূটনৈতিক উদ্যোগকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। একই সঙ্গে বৈঠক স্থগিতের পেছনে শুধু যুদ্ধ পরিস্থিতি নয়, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত ১০-দফা শান্তি পরিকল্পনার কাঠামো থেকে সম্প্রতি সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
হাফিজ/ আয়না নিউজ