দুটি আসনে উপনির্বাচন বিএনপি প্রমাণ করলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। এমনটাই অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন:
শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী
জামায়াত সেক্রেটারি বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, গতকাল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এই দুটি আসনে পুনঃনির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।