ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে রয়ে গেছে। প্রয়োজনে দেশটিতে আরও অভিযান চালাতে প্রস্তুত ইসরায়েল। এক ভিডিওবার্তায় এমনটাই বললেন, দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তার দাবি, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে যায়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট দীর্ঘদিন ধরে কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হলেও এখনো কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
আরও পড়ুন :
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প খোলা রাখার কথা পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো সামরিক পথ বেছে নেয়।
তবে আন্তর্জাতিক মহল এখনো আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে, যাতে বৃহত্তর সংঘাত এড়ানো যায়।
হাফিজ/ আয়না নিউজ