| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি অব্যাহত থাকবে: ইরান

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 14338 বার পঠিত
আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি অব্যাহত থাকবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এখনও শেষ হয়নি এবং তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। শনিবার শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এই বৈঠকে হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো ঐকমত্য হয়নি।

আলোচনা ব্যর্থ হওয়ার পরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করে।

আরও পড়ুন :

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি অভিযোগ

এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে জিজ্ঞেস করা হয় কূটনৈতিক প্রক্রিয়া শেষ হয়েছে কি না। জবাবে তিনি বলেন, “কূটনীতি কখনোই শেষ হয় না।”

তিনি আরও জানান, কূটনীতি জাতীয় স্বার্থ রক্ষা ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি ইরান পাকিস্তানসহ অন্যান্য বন্ধু ও প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪