পাকিস্তানের ইসলামাবাদে সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোবার (১২ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমটির এক অনুষ্ঠানে শেহজাদ ইকবালের সঙ্গে আলাপে হামিদ মির বলেন, ‘আমরা বলতে পারি না যে আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ এক বা দুই বৈঠকে কোনো বড় সমাধান হয়নি
তিনি জানান, নতুন বৈঠকের সময় ও স্থান এখনো নির্ধারণ হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, যদিও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে নিজ নিজ নেতৃত্বের সঙ্গে পরামর্শ প্রয়োজন।
আলোচনার শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে কথা বলেন এবং বিষয়গুলো প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।অ
আরও পড়ুন :
১৬ বছরের দীর্ঘ শাসনের পর ক্ষমতা হারালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী
হামিদ মির আরও বলেন, আলোচনার বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ দুই সপ্তাহ হওয়ায় সেটি বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ যোগাযোগও চলছে বলে জানা গেছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেন, “কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না।” তার এই মন্তব্য থেকে বোঝা যায়, বর্তমান সংকট নিরসনে তেহরান এখনো আলোচনার পথেই এগোতে চায়।
আরও পড়ুন :
আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি অব্যাহত থাকবে: ইরান
যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, তবে সূত্রগুলো বলছে—ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে বিরোধেও একটি ‘মধ্যপন্থা’ খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব অগ্রগতি ভবিষ্যৎ আলোচনার জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করছে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর পথ খুলে দিতে পারে।
হাফিজ/ আয়না নিউজ