| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 12796 বার পঠিত
ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা

চলমান সংঘাত পরিস্থিতিতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহু দাবি করেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করছে। তিনি আরও জানান, ইরান-সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি।

তিনি বৈঠকে বলেন, সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনায় শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে এবং হরমুজ প্রণালি খুলে দেবে ইরান। তবে Iran ওই শর্ত মানেনি, যার ফলে পরিস্থিতি জটিল হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের অবস্থান অনুযায়ী, ইরানকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক দশক দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে হবে যা তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দাবি।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪