যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহী ট্যাংকার পারস্য উপসাগর ত্যাগ করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাংকারটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ওই গুরুত্বপূর্ণ জলপথ পার হয়ে আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রবেশ করে। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে তেল বোঝাই করে যাত্রা শুরু করেছিল হামরিয়াহ বন্দর থেকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (এলএসইজি), মেরিন ট্রাফিক এবং কেপলারের এর তথ্য বিশ্লেষণ করে এই গতিবিধি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, একই ধরনের আরেকটি নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ‘মুরলিকিশান’ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
ধারণা করা হচ্ছে, এটি আগামী ১৬ এপ্রিল ইরাকে অপরিশোধিত তেল লোড করতে পারে। জাহাজটি এর আগেও রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ