| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতিঝিলে চাকরি পুনর্বহালের দাবিতে সাবেক ব্যাংক কর্মীদের বিক্ষোভ

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 113 বার পঠিত
মতিঝিলে চাকরি পুনর্বহালের দাবিতে সাবেক ব্যাংক কর্মীদের বিক্ষোভ

রাজধানীর মতিঝিলে ছয়টি ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার সাবেক কর্মী চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায় বলে জানা গেছে। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সনদ যাচাই ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যাচাই–বাছাইয়ের মাধ্যমে অনেককে চাকরিচ্যুত করা হয়।

তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের পাশাপাশি বর্তমান ব্যাংক পর্ষদ বাতিল ও নতুন পর্ষদ গঠনের দাবি জানান। এছাড়া ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিও তোলেন তারা।

অন্যদিকে ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কর্মীদের সনদ যাচাই ও মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। যেসব কর্মী পরীক্ষায় অংশ নেননি বা যাদের সনদে অনিয়ম পাওয়া গেছে, কেবল তাদেরই চাকরিচ্যুত করা হয়েছে। তাই তাদের পুনর্বহালের সুযোগ নেই বলে জানিয়েছে সূত্রটি।

সূত্র আরও জানায়, ব্যাংকগুলো থেকে বিপুল অর্থ অনিয়মের মাধ্যমে বের হয়ে যাওয়ার অভিযোগের পর বাংলাদেশ ব্যাংক পর্ষদ পুনর্গঠন করে। পরবর্তীতে কয়েকটি ব্যাংক একীভূত করা হয় এবং কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪