দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাঈয়েদ বিন আব্দুল্লাহ। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করা জরুরি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মো. সাঈয়েদ বিন আব্দুল্লাহ প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, বর্তমান সরকার দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে।
তিনি আরও বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দিয়ে বলেন, প্রশিক্ষণের মান উন্নয়ন ও আধুনিকায়নে আরও গুরুত্ব দিতে হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. রায়হানুল কবির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল নূর অতএবসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
মোমিন/ আয়না নিউজ