| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো আলিম পরীক্ষার্থীর

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 5306 বার পঠিত
সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো আলিম পরীক্ষার্থীর

পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া-পাকশি মহাসড়কের পাকশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে জেসমিন তার এক বান্ধবীর সঙ্গে সিএনজিযোগে পাকশির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাকশি এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজির চাকার সঙ্গে অসাবধানতাবশত তার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে ওড়নার টানে তার গলায় ফাঁস লেগে যায় এবং তিনি সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন :

সাতক্ষীরায় স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও সহপাঠীরা তার এমন আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪