| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস ভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 351 বার পঠিত
বাস ভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।

এছাড়া আন্তঃজেলার ক্ষেত্রেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার পর শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪