জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাস-ট্রাকসহ পরিবহনের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বাস-ট্রাকসহ পরিবহনের ভাড়া সমন্বয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি,এখনো সিদ্ধান্ত হয়নি, কাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
আরও পড়ুন-
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত পর্দার হাসির মানুষ
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে,ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে যাওয়ায় পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
গত ১৯ এপ্রিল রাতে বনানীস্থ বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে শুরু হওয়া বৈঠক রাত ১০টায় শেষ হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বৃদ্ধির খসড়া করা হয়েছে যা মন্ত্রণালয় থেকে প্রস্তাব চূড়ান্ত হয়ে আসবে।
এফএ/ আয়না