ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন,মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণেই এমন সিদ্ধান্ত।‘নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা এবং সব ফ্রন্টে ইসরায়েলি যুদ্ধংদেহী কর্মকাণ্ড বন্ধ না হলে যুদ্ধবিরতি অর্থবহ হবে না।’
গালিবাফ বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি আরও দাবি করেন, চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়, কারণ এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের শামিল হবে। ইরান এখনও আলোচনায় আগ্রহী জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তবে অঙ্গীকার ভঙ্গ, অবরোধ ও হুমকি প্রকৃত সংলাপের প্রধান বাধা।
আরও পড়ুন-
কেন্দ্রে ভুল প্রশ্নপত্র অব্যাহতি ৩ শিক্ষককে
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে একটি নতুন প্রস্তাব দেওয়ার জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনায় জড়িত দুটি সূত্র। তবে ট্রাম্পের এই বার্তা ইরানের কাছে পৌঁছেছত্তারাম্পেরসে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিবভ্যাট জানিয়েছেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন এবং ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধে সন্তুষ্ট জানিয়ে লিবভ্যাট বলেন ‘বর্তমানে সব সিদ্ধান্তই প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। তিনি যুক্তরাষ্ট্র ও তার জনগণের স্বার্থ অনুযায়ী উপযুক্ত সময়েই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবেন।’
এফএ/ আয়না