| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্ত-মুস্তাফিজ ঝড়ে সিরিজ জয়

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 501 বার পঠিত
শান্ত-মুস্তাফিজ ঝড়ে সিরিজ জয়

উল্লাসে ভরা এক জয়ের শুরুটা ছিল হতাশার। বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছিল। আর স্বাগতিকরা সেই ফাইনালে সব দিক থেকেই জয় তুলে নেয় । চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শান্তর শতরান মুস্তাফিজের বোলিং তোপে ৫৫ রানের জয়ে তৃতীয় ওয়ানডের সঙ্গে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬৫ রান করে ৮ উইকেটের বিনিময়ে। জবাবে নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট। মুস্তাফিজ ৫ উইকেট তুলে নেয়ায় বাংলাদেশের ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার। 


প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলে উইকেট হারানো বাংলাদেশ মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে পড়ে ভীষণ চাপে। দিশেহারা টাইগারদের এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ব্যাট হাতে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। দুজনের ব্যাটিং ছন্দেই ম্যাচের মোড় ঘুরিয়ে তাদের ১৬০ রানের জুটি কেবল রান নয় কাজ করে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার মূল চাবিকাঠি হিসেবে।  

দায়িত্ববোধের প্রতিচ্ছবি ছিল লিটনের ৭৬ রানের ইনিংস আর অন্যদিকে আরও দৃঢ় ও প্রভাবশালী শান্ত ইনিংস গড়ার লড়াইএ তিনি তুলে নেন নিজের চতুর্থ ওয়ানডে শতক। ১১৪ বলে ১০৫ রানের ইনিংসটি ব্যক্তিগত অর্জনের চাইতেও দলের স্কোরকে প্রতিদ্বন্দ্বিতামূলক পর্যায়ে পৌঁছে দেয়। বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে, যা শুরুর বিবেচনায় অসাধারণ প্রত্যাবর্তন।


২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারেই মুস্তাফিজুর রহমান হেনরি নিকোলসকে সাজঘরে ফিরিয়ে ফাটল ধরান কিউইদের ব্যাটিং লাইনআপে। এই বাঁহাতি পেসারের নিখুঁত লাইন-লেন্থ আর বৈচিত্র্যময় কাটারের ধারাবাহিক আঘাত ম্যাচে ফিরতেই দেয়নি নিউজিল্যান্ড ব্যাটারদের । 

আরও পড়ুন-      

কেলির ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিউজিল্যান্ড

নিক কেলি ও ডিন ফক্সক্রফট মাঠে কিছুটা ক্ষণস্থায়ী প্রতিরোধ গড়ে তুললেও কেলি ৫৯ রান আর ফক্সক্রফটের ৭৫ রানের ইনিংস শুধু ব্যবধান কমাতে পেরেছে। গড়ে উঠেনি দলগতভাবে দৃঢ় কোনো জুটি। বোলিং নৈপুণ্যতায় ৫ উইকেট শিকারি মুস্তাফিজ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।



 সিরিজের প্রথম ম্যাচ হারের পর ৫৫ রানের এই জয় ছিল একটি শক্ত প্রত্যাবর্তন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এ ম্যাচ জিতে প্রমাণ করে তাদের মানসিক দৃঢ়তার। ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ ২-১ ব্যবধানের জয়ে নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের দল।


সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (তানজিদ ১০৫, লিটন ৭৬, তাওহিদ ৩৩, মেহেদী হাসান ২২; ও’রুর্ক ৩/৩২, লেনক্স ২/৫০, লিস্টার ২/৬২)।

নিউজিল্যান্ড: ৪৪.৫ ওভারে ২১০/১০ (ফক্সক্রফট ৭৫, কেলি ৫৯, আব্বাস ২৫; মোস্তাফিজ ৫/৪৩, মিরাজ ২/৩৬, নাহিদ ২/৩৭)।

ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী।


ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত (১১৯ বলে ১০৫ রান)।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী।

সিরিজসেরা: নাহিদ রানা (৮ উইকেট)।


 এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪