| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেটের ঈশ্বরের ৫৩তম জন্মদিন আজ

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 190 বার পঠিত
ক্রিকেটের ঈশ্বরের ৫৩তম জন্মদিন আজ

৫৩ বছরে পা দিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। শুক্রবার (২৪ এপ্রিল) জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের নিজ বাসভবনে পরিবার ও ভক্তদের সঙ্গে বিশেষ এই দিনটি উদযাপনে পরিবারকে সঙ্গে নিয়ে সময় কাটান টেন্ডুলকার।

জন্মদিনের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্ত্রী অঞ্জলি, মা এবং পোষা কুকুরের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মা, অঞ্জলি আর এই দুষ্টুর সঙ্গে দিনটা শুরু, এর চেয়ে বেশি আর কী চাই!’ এদিকে, প্রিয় ক্রিকেটারের জন্মদিন ঘিরে সকাল থেকেই তার বাসার সামনে জড়ো শত শত ভক্তর সামনে কেক কাটেন ‘মাস্টার ব্লাস্টার’ ভক্তদের সঙ্গে তোলেন সেলফি দেন অটোগ্রাফ।

আরও পড়ুন-   

আকরাম-বোল্টের পাশে মুস্তাফিজ

১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নেওয়া ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৩৪,৩৫৭ রান। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টেন্ডুলকার সর্বাধিক সেঞ্চুরির মালিক। ক্যারিয়ারের শুরুতে৭৯ ম্যাচে ওয়ানডে সেঞ্চুরির দেখা না পেলেও পরে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। ২২ বছরেরও বেশি দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড ২০০টি টেস্ট ম্যাচ ফরম্যাটে তার রান ১৫,৯২১, সেঞ্চুরি ৫১টি, যা এখনো সর্বোচ্চ।

ওয়ানডে ক্রিকেটে ১৯৯৮ সালে এক ক্যালেন্ডার বছরে ১,৮৯৪ রান ও ৯টি সেঞ্চুরির অনন্য নজির গড়েন যা এখনো কেউ ছুঁতে পারেনি। সব ফরম্যাট মিলিয়ে টেন্ডুলকারের ঝুলিতে রয়েছে ৭৬টি প্লেয়ার অব দ্য ম্যাচ, ২৬৪টি হাফ-সেঞ্চুরি, ৪,০৭৬টি চার, ২৮ বার নব্বইয়ের ঘরে আউটে তার আধিপত্য ছিল স্পষ্ট। 

ক্রিকেটপ্রেমীদের কাছে টেন্ডুলকার শুধু একজন খেলোয়াড় নন,এক আবেগের নাম। ‘ক্রিকেটের ঈশ্বর’ হিসেবে পরিচিত এই কিংবদন্তি এখনো কোটি ভক্তের অনুপ্রেরণা হয়ে আছেন।


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪