| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করায় যাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 115 বার পঠিত
উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করায় যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করার সময় ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত নামা এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী–ঢাকা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় এক যাত্রী জানালা দিয়ে মাথা বের করেন। এ সময় স্টেশনের ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে তার মাথায় প্রচণ্ড ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে কোনো নির্ধারিত বিরতি নেই। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর। তার পরনে ছিল অফ-হোয়াইট রঙের টি-শার্ট ও একই রঙের ট্রাউজার।

ঘটনার পরপরই সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

হাফিজ/ আয়না নিউজ

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪