| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুত্বপূর্ণ নেতার কুরুচিপূর্ণ আচরণ ও হতাশা থেকে এনসিপি তে যোগদান : ইসহাক সরকার

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 105263 বার পঠিত
গুরুত্বপূর্ণ নেতার কুরুচিপূর্ণ আচরণ ও হতাশা থেকে এনসিপি তে যোগদান : ইসহাক সরকার

সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা ইসহাক সরকার ৫ আগস্ট পরবর্তী সময়ে দলের অভ্যন্তরে প্রতিকূল পরিস্থিতি এবং শীর্ষ নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যায় বলেছেন নিজ দলেরই কিছু লোক ও অনুপ্রবেশকারীর কারণে তার এবং তার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে চাঁদাবাজির মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে পরিবারসহ হেনস্থা করা হলে তিনি এসব ঘটনার বিচার চেয়েও ব্যর্থ হয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি বিচার দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। এমনকি বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতার কাছে আমার কষ্টের কথা বলায় তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ করে আমাকে তাড়িয়ে দেন। নেতার অবজ্ঞা ও তীর্যক মন্তব্য তাকে গভীরভাবে মর্মাহত করে, যা তিনি আজীবন মনে রাখবেন বলে জানান।

আরও পড়ুন-  

হাসপাতালে সারজিস আলম

আন্দোলন-সংগ্রামে নেতার ভূমিকা প্রসঙ্গে ইসহাক সরকার বলেন, তার ডাকেই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তিনি যে সেদিন এমন দুর্ব্যবহার আমার সঙ্গে করবেন আমি এটা কল্পনা করতে পারিনি। এছাড়া ৫ আগস্টের পর দুবার হামলা চালানো হলেও কোনো প্রতিকার না পাওয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা থেকেই  জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছি। 

এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪