| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফজলুর রহমানকে বক্তব্যে জামায়াত আমিরের কড়া প্রতিক্রিয়া

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 105254 বার পঠিত
ফজলুর রহমানকে বক্তব্যে জামায়াত আমিরের কড়া প্রতিক্রিয়া

জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যদের অবদানকে অবমূল্যায়ন করেছেন। তিনি হাতুড়িপেটা করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধী দলের সমালোচনামূলক বক্তব্য দেন ফজলুর রহমান। তার বক্তব্য চলাকালে বিরোধীদলীয় সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।

এরপর বক্তব্য দিতে উঠে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান সম্মানিত হলেও কারও প্রতি অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। 

তিনি আরও বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। আমি জামায়াতে ইসলাম করব এটি আমার সাংবিধানিক অধিকার। কারও অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না।

এর আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামীতে যুক্ত হতে পারে না। কেউ করলে তা “দ্বিগুণ অপরাধ” হবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যা পরে স্পিকারের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪