আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে অংশ নিতে জুমার নামাজের পর থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা গেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও দলীয় নেতাকর্মী সমাবেশে যোগ দিতে আসেন। আয়োজকদের মতে, এবারের সমাবেশে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।
সমাবেশে অংশ নেওয়া নেতা কালাম বলেন, এবারের মে দিবসের সমাবেশ শ্রমিকদের অধিকার ও দাবি আরও শক্তভাবে তুলে ধরবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দাবি নিয়ে কথা বলবেন।
আরেক নেতা আকতার হোসেন বলেন, সকাল ১০টা থেকেই এখানে এসেছি। নেতাকে সামনে থেকে দেখতেই আমাদের আগমন। আমরা শ্রমিক, আমাদের নেতাও শ্রমিকদের কথা বলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
হাফিজ/ আয়না নিউজ