ঈদুল আজহার পর রাজধানী ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনার জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। শুধু তাই নয় দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আরও ৩০ সেকেন্ড কমানোর পরিকল্পনা কার্যকর হলে সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ মেট্রোরেল রাত ১১টা পর্যন্ত চলবে। অন্যদিকে এখন রাত সাড়ে ৯টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের সর্বশেষ মেট্রোরেল আগামীতে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রাখা হয়েছে।
আরও পড়ুন-
এপ্রিলে রেমিট্যান্স ৩৮ হাজার ১৪৯ কোটি টাকা ছাড়ালো, প্রবৃদ্ধি অব্যাহত
রাতে মেট্রো চলাচলে সময় বাড়ানোর পরিকল্পনা থাকলেও সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এফ এ/আয়না