| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক বছরের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী

  • আপডেট টাইম: 05-05-2026 ইং
  • 92067 বার পঠিত
এক বছরের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী

আগামী এক বছরের মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরে যে দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে একই দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে। তিনি বলেন, নির্বাচন শুরু হওয়ার পর তা সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

তিনি আরও স্পষ্ট করেন, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধাপে ধাপে নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪