| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আযহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 88896 বার পঠিত
ঈদুল আযহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার এবং অনলাইনে এ টিকেট পাওয়া যাচ্ছেে আজ (শুক্রবার) সকাল থেকে।

ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে শ্যামলী এন.আর. ট্রাভেলস। ঢাকা-রাজশাহী, চাঁপাই, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, সাকোয়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া ও মেহেরপুর রুটের যাত্রীরা অগ্রিম টিকেট নিতে কল্যাণপুর বড় কাউন্টার, খাজা মার্কেট কাউন্টার, বিজিএমইএ কাউন্টার, আসাদগেট কাউন্টার ও শ্যামলী হল কাউন্টারের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও টিকেট কেনার সুযোগ হয়েছে। টিকেট কাটার জন্য একটি কিউআর কোড ও যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আজ সকাল ৭টা থেকে ঢাকার কল্যাণপুর ও গাবতলী কাউন্টার থেকে গাইবান্ধা, জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে অরিন ট্রাভেলস । গাবতলী কাউন্টার থেকে শুধুমাত্র গাইবান্ধা রুটের এবং কল্যাণপুর কাউন্টার থেকে জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের টিকিট দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইন যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পয়েন্ট কল্যাণপুর ও গাবতলী থেকেই বাসে উঠতে হবে। এ ছাড়া ২৪ মে থেকে যানজট এড়াতে বাসগুলো ধামরাই-কালামপুর হয়ে চলাচল করবে এবং বিশমাইল কাউন্টার হবে শেষ বোর্ডিং পয়েন্ট। মোবাইল ফোনে কোনো ঈদের টিকিট বুকিং নেওয়া হবে না, সরাসরি কাউন্টার বা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ২১ মে থেকে বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন-  

দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার, অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত

হানিফ এন্টারপ্রাইজ ভোর সাড়ে ৬টা থেকে বালুরমাঠ, খালেক সিটি, কল্যাণপুর ও শ্যামলীর নির্ধারিত কাউন্টারগুলোতে একযোগে অগ্রিম টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে। কাউন্টার ও অনলাইন দুভাবেই তাদের টিকেট পাওয়া যাবে। 

গ্রীন লাইন পরিবহনের ঈদুল আজহার টিকেট তাদের সকল কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে ঈদের টিকেট কোনো অবস্থাতেই ফেরত বা পরিবর্তন কিংবা রিফান্ড করা হবে না। তাই টিকেট কেনার সময় যাত্রীদের দিন, তারিখ ও সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং অনলাইনে টিকেট কাটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ব্যবহার করতে বলা হয়েছে প্রয়োজনে যোগাযোগ করার ক্ষেত্রে। ঈদের অনলাইন টিকেটর প্রিন্ট কপি সঙ্গে রাখার নির্দেশনাও দিয়েছে গ্রীন লাইন পরিবহন।

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তাদের সকল রুটের অগ্রিম টিকেট সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইট ও নির্ধারিত কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। যাত্রীরা অনলাইন কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।

বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে এবংপ্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে জানিয়েছে তারা।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪