২০১৫ সালের বরিশালের ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশে দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২০ মে) ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
আসামিদের মধ্যে দুইজন এএসআই বর্তমানে কারাগারে রয়েছেন। অপর দুই আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ জুন থেকে শুরু করার দিন ধার্য করা হয়েছে। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছে।
এর আগে চলতি বছরের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত এদিন আসামিদের অব্যাহতির আবেদনও খারিজ করে দেন।
গাফিজ/ আয়না নিউজ