| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজ এসআইয়ের সন্ধান মিলল হাসপাতালে

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 55605 বার পঠিত
নিখোঁজ এসআইয়ের সন্ধান মিলল হাসপাতালে

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের সন্ধান পাওয়া গেছে। ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ ৩২ বছর বয়সী এসআই রাকিবুল হাসান সরকারকে প্রায় ২০ দিন পর বুধবার সকালে রাজধানীর  সরকারি কর্মজীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক। 

রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন।

পরদিন ওসি ফজলে আশিক বলেছিলেন, “মঙ্গলবার (২৯ এপ্রিল) এসআই রাকিবের রাত্রিকালীন ডিউটি ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন। চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন।

“তারপর থেকে তার খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং সারা দেশের সব থানায় আমরা বার্তা দিয়েছি।”পরিবারের সদস্যরাও এসআই রাকিবের কোনো খোঁজ জানে না বলে তথ্য দিয়েছিলেন ওসি ফজলে আশিক।

নিখোঁজ হওয়ার পর থেকে এসআই রাকিব ঢাকায় ছিলেন এবং বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন করেছেন, এমন তথ্য পাওয়ার কথা বলেছেন ওসি।

তিনি বলেন, “রাকিব কেন এমন করেছেন, সে ব্যাপারে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন।” উদ্ধার হওয়ার পর রাকিবুল হাসানকে বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৯ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে যান এসআই রাকিবুল হাসান সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪