| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজেও হাত দেবে বিএনপি : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 20-05-2026 ইং
  • 55630 বার পঠিত
পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজেও হাত দেবে বিএনপি : প্রধানমন্ত্রী

পদ্মা নদীর উন্নয়ন প্রকল্পের পাশাপাশি তিস্তা ব্যারাজ নিয়েও ভবিষ্যতে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনা ও সেচ সুবিধা বৃদ্ধিতে বড় ধরনের অবকাঠামো প্রকল্প গ্রহণ করা জরুরি, এবং এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা উচিত।

বুধবার (২০ মে) টঙ্গী-এ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২০ বছরে আমরা ভূগর্ভস্থ যে পরিমাণ পানি নিচে থেকে টেনে ওপরে তুলেছি, খাল ও নদী খনন করে এবং বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি যদি আমরা ছড়িয়েও দিই, তবু আগামী ২০ বছরের তা রিচার্জ হবে না। তাই কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না।

তারেক রহমান বলেন, গত দুই দশকে ভূগর্ভস্থ পানি ব্যাপকভাবে উত্তোলনের ফলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হতে পারে। তাই পানি সংরক্ষণ, খাল ও নদী খনন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। তার দাবি অনুযায়ী, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, খাল ও নদী খননের মাধ্যমে শুধু পানি ব্যবস্থাপনাই নয়, দুর্যোগ ঝুঁকি হ্রাসেও ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন, পুকুরে মাছ অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪