| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক নারী এমপি তুহিন আবারও গ্রেফতার

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 54229 বার পঠিত
সাবেক নারী এমপি তুহিন আবারও গ্রেফতার

একাধিক মামলীয সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে আবারও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে বুধবার (২১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছিলো। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। পরে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে একই নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয় এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এখনও দেওয়া হয়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪