| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম: 21-05-2026 ইং
  • 53233 বার পঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) থেকে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও মহাসড়কে অতিরিক্ত চাপ সামাল দিতে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তার মতো যানজটপ্রবণ স্থানে তারা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

সূত্র আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবেন তারা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪