| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 40107 বার পঠিত
ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মাদ মুহিববুল্লাহিল বাকী-কে ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। নিয়োগ অনুযায়ী তিনি বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড-১-এ বেতন-ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক না রেখে তাকে এক বছরের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।

তিনি বর্তমান মহাপরিচালক আব্দুস ছালাম খানের স্থলাভিষিক্ত হবেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর নতুন ডিজি মুহিববুল্লাহিল বাকী চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তিনি ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ থেকে উচ্চশিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়—তিন ধারাতেই তিনি প্রথম শ্রেণি লাভ করেন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এছাড়া চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া ও দারুল উলুম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন পাঠদান করেন।

পরে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ছাড়াও চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে ইমামতি করেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর মহাসচিবের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি মিসর ও ভারতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪