| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদোন্নতি-বদলি নিয়ে প্রতারণা, গ্রেফতার ২

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 39704 বার পঠিত
পদোন্নতি-বদলি নিয়ে প্রতারণা, গ্রেফতার ২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বদলির নামে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যক্তিগত কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির কর্মকর্তারা।

গ্রেফতারকৃত নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা-২ এর ব্যক্তিগত কর্মকর্তা ও আনিসুর রহমান শান্ত তার সহযোগী। 

ডিবি জানায়, এই দুইজন মিলে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করতেন। তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়া গেলে তাদের সঙ্গে আর কারা জড়িত এবং কতজন ভুক্তভোগী হয়েছেন তা জানা যাবে।

এ ঘটনায় মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪