ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
স্টেশন ম্যানেজার জানান, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে, তাই ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে ১১টি আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সর্বনিম্ন শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি।
সেই সাথে আমাদের প্রতিদিন প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। স্ট্যান্ডিং টিকিটসহ মোট প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে। টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ নিষিদ্ধকরণ, প্ল্যাটফর্ম ও ছাদে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার থাকবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে কতৃপক্ষ।
সূর্যয় / আয়না নিউজ