| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 36088 বার পঠিত
ময়মনসিংহের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

খাল পুনঃখনন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার ৯২২ মে) সকাল ৯টায় তিনি গুলশানের বাসা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোয় স্বল্প সময়ের বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও নজরুলসংগীতের আয়োজন রাখা হয়েছে।

সফরের অংশ হিসেবে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪