অপরাধ দমনে সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রামিসার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জনমনে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেই জনমতের ভিত্তিতেই ভবিষ্যতে আরও কঠোর আইন প্রণয়নের বিষয়ে সরকার ভাবছে। এর মাধ্যমে সমাজ থেকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্য রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, রামিসার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা (সাংবাদিক) যে তীব্র জনমত তৈরি করেছেন, সেই জনমতের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে আরও কঠোর আইন তৈরি করতে পারি, যাতে করে সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধ পুরোপুরি নির্মূল হয়ে যায়।
রাজধানীর অলিগলিতে নিয়মকানুন না মেনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়েও কথা বলেন তিনি।।
হাফিজ/ আয়না নিউজ