| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ শেষে ফেরার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 27677 বার পঠিত
ঈদ শেষে ফেরার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ার পর ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (২৫ মে)। আজ বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের ট্রেনযাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনার আওতায় রেলওয়ে ধাপে ধাপে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে। এর আগে ৩১ মে’র টিকিট বিক্রি করা হয় ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪