| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম: 25-05-2026 ইং
  • 23684 বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে চলমান উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো বিনিয়োগ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪