ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
শুরুতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করলেও আগুনের তিব্রতা আর বাড়লে পরে আরো ৮টি ইউনিট এসে যোগ দেয়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ও এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আনোয়ারুল ইসলাম আর বলেন, আগুন নেভাতে বর্তমানে ১৩টি ইউনিট কাজ করছে। তবে পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। এদিকে অনেক আগে রওনা দিলেও পথে জানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে দেরি হয়েছে বলে দাবি করেন তিনি।
আল রাজীব/আয়না নিউজ