| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জঙ্গলে র‌্যাবের ওপর হামলা: অসাবধানতা ও দুর্বলতা ছিলো বলে মন্তব্য র‌্যাব ডিজির

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 19955 বার পঠিত
জঙ্গলে র‌্যাবের ওপর হামলা: অসাবধানতা ও দুর্বলতা ছিলো বলে মন্তব্য র‌্যাব ডিজির

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলার ঘটনায় কিছুটা অসাবধানতা ও দুর্বলতা ছিলো বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি জানান, ঘটনার পর এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “জঙ্গল সলিমপুরে অভিযানের সময় কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে হামলার ঘটনা ঘটেছে।”

এসময় ‘ইয়াসিন বাহিনী’ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইয়াসিন বাহিনীর শক্তি র‌্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।”

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব মাঠে কাজ করছে। গরুর হাট থেকে শুরু করে মহাসড়ক পর্যন্ত সর্বত্র কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনাটি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪